চিপের ঘাটতি মেটাতে বাইডেন প্রশাসনের ৩৭ বিলিয়ন ডলারের তহবিল গঠন

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:৫৫  
উন্নত প্রযুক্তির চিপের সংকট মেটাতে ৩৭ বিলিয়ন ডলারের তহবিল গঠন করছে বাইডেন প্রশাসন। পর্যাপ্ত সেমিকন্ডার তৈরির মাধ্যমে বৈশ্বিক ঘাটতি মিটিয়ে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা এবং কম্পিউটার প্রযুক্তি খাতকে চাঙ্গা করতে উদ্যোগ নিয়েছে হোয়াইট হাউস। বুধবার আইন প্রণেতাদের বৈঠকে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক ওয়ার্নার, ট্যামি বল্ডউইন, ট্যামি ডাকওয়ার্থ এবং ম্যাগি হাসান এবং প্রতিনিধি ডরিস মাতসুই উপস্থিত ছিলেন। এছাড়াও রিপাবলিকানদের মধ্যে ছিলেন সিনেটর জন কর্নিন, মাইক ব্রাউন, মার্শা ব্ল্যাকবার্ন, রব পোর্টম্যান এবং প্রতিনিধি জন জয়েস এবং মাইকেল ম্যাককাউল। বৈঠকে দেয়া বক্তব্যে নিজের হাতে একটি চিপ দেখিয়ে বাইডেন বলেন, ‘এটা সেমিকন্ডাক্টর। সাম্প্রতিক সময়ে এর ব্যাপক সঙ্কটের কারণে আমেরিকান কর্মীরা কাজ করতে পারছেন না। গাড়ির উৎপাদন থমকে আছে।’ তিনি আরো বলেন, ‘সেমিকন্ডাক্টারের ঘাটতির সমাধান চিহ্নিত কল্পে শিল্প নেতাদের সাথে কাজ করতে আমি আমার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের জোর নির্দেশ দিচ্ছি। ইতোমধ্যেই কংগ্রেস একটি বিল অনুমোদন করেছে। তাদের প্রয়োজনীয় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ নিশ্চিত করা হবে। বাইডেনের এই নির্বাহী আদেশে ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেমিকন্ডাক্টর চিপস, বৈদ্যুতিক যানবাহনের জন্য বৃহৎ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, বিরল প্রকৃতির খনিজ এবং ফার্মাসিউটিক্যালস পণ্যের ১০০ দিনের সরবরাহ ব্যবস্থাপনাপর্যালোচনা শুরু করেছে।